বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:১৭ এএম আপডেট: ০৮.১১.২০২৫ ১:৩৯ এএম |


শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

হংকং সিক্সেসে বাংলাদেশের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারাল আকবর আলীর দল। সেই সঙ্গে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের দল। আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে রান তাড়ায় ৬১ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা।
আজ (শুক্রবার) হংকংয়ে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। জিসান ব্যর্থ হলেও ঝড় তোলেন সোহান। প্রথম ওভারেই ২০ রান তোলে বাংলাদেশ। মাত্র ৭ বলে ২১ রান করে রানআউট হন সোহান।
দ্বিতীয় ওভারে বাংলাদেশ তোলে ২৪ রান। আউট হওয়ার আগে অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ৯ বলে চারটি ছয় ও দুই চারে ৩২ রান। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বল হাতে প্রতিপক্ষকে আটকে রাখেন আবু হায়দার রনি ও মোসাদ্দেকরা। প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন রনি। পরের ওভারে উইকেটের দেখা পান মোসাদ্দেক। উইকেটের দেখা পেয়েছেন তোফায়েলও। লঙ্কানদের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। দুই ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২