সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
হোমনা পৌরসভার প্রথম মেয়র হারুন মিয়া আর নেই
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:১২ এএম আপডেট: ০৩.১০.২০২৫ ১:২১ এএম |





 হোমনা পৌরসভার প্রথম মেয়র হারুন মিয়া আর নেইকুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র ও হোমনা সদর ইউনিয়ন পরিষদের ৩বারের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ হারুন মিয়া (৭৭) আর নেই।
বৃহস্পতিবার (২অক্টোবর) দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে হোমনা বড়কান্দা কবরস্থানে চির নিদ্রায় তাকে সমাহিত করা হয়।
মরহুমের জানাযায় রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণম‚লক বক্তব্য রাখেন, মরহুমের ছেলে মামুনুর রশীদ টুটুল রোহান, ছোট ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভ‚ইঁয়া, পৌর প্রশাসক ও এ্যাসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, সাবেক সচিব এপিএস-২ ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মতিন খান, হোমনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, ঘারমোড়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্লা, ইসলামি আন্দোলন পশ্চিম জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাইদুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহআলম সরকার প্রমুখ।
হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকারের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, যুগ্ম আহ্বায়ক আলমগীর সরকার, হোমনা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম শামিম, চিফ ইঞ্জিনিয়ার গোলাম ফারুকসহ কয়েক হাজার মুসল্লী ও রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীগন মরহুমের জানাযার অংশ গ্রহণ করেন।
হোমনা পৌর বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন মিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্তরিকতা ও উন্নয়নম‚লক কর্মকাÐের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছিলেন। তিনি হোমনার রাজনীতিতে একজন ন্যায় বিচারক, প্রাজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতা হিসেবে সমাদৃত ছিলেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ তাঁর রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২