বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
সদর দক্ষিণে পূজামণ্ডপ পরিদর্শনকালে হাজী ইয়াছিন
ধর্ম যার যার দেশটা সবার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ এএম আপডেট: ০২.১০.২০২৫ ১২:৫৭ এএম |


ধর্ম যার যার দেশটা সবারনিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, এদেশে হিন্দু মুসলমানদের সম্পর্ক অনেক বছরের পুরোনো। হিন্দু মুসলমানদের বন্ধুত্বপ‚র্ণ সম্পর্ক অটুট থাকলে দেশের মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পাবে। এই সম্পর্ককে আরো গভীরতম করার জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরের মাঝে আনন্দ ভাগাভাগি করি। এক সময় হিন্দুদের সংখ্যালঘু আখ্যা দিয়ে বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল। সংখ্যালঘু শব্দটি আর ব্যবহার করতে চাই না। কেউ হিন্দু না হয় মুসলমান। সংখ্যালঘু বলে কোন ধর্ম নেই। এই শব্দটি ব্যবহার করে একটি সম্প্রদায়কে ছোট করে দেখা হতো। আমরা সকলে বাংলাদেশি। এই দেশেই আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের সকলের। ধর্ম যার যার দেশটা সবার।
শারদীয় দুর্গাপ‚জা উপলক্ষে বুধবার
(১ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর শিব কালীবাড়ি মন্দিরসহ উপজেলার বিভিন্ন প‚জামÐপ পরিদর্শনকালে বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন
এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি নিজের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করি না। রাজনীতি করি দেশ ও মানুষের কল্যাণের জন্য। কুমিল্লা-৬ আসনে আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন
হিন্দুদের অধিকার আদায়ে সংসদে কথা বলবো। পাশাপাশি আমি কথা দিচ্ছি যেকোন পরিস্থিতিতে কুমিল্লাকে আমি সন্ত্রাসমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা প‚জা উদযাপন কমিটির সভাপতি চন্দন চক্রবর্তী, সহ-সভাপতি যুবরাজ ভৌমিকসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২