বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হকি দলের
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:০৫ এএম আপডেট: ০৪.১০.২০২৫ ২:০১ এএম |


  পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হকি দলের

আগামী মাসের ১৩, ১৪ ও ১৬ তারিখে পকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। সিরিজজয়ী দলটি সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ে। গুরুত্বপ‚র্ণ এই সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বুধবার। বৃহস্পতিবার সকাল থেকে অনুশীলন। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আগামী রোববার, ওইদিন ক্যাম্পে যোগ দেবেন অন‚র্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা।
সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন ১০ জন। প‚জার ছুটিতে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন।
যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অন‚র্ধ্ব-২১ দল ছিলো মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে বুধবার ভোরে দেশে ফিরেছে যুব দল। যুব দলের খেলোয়াড়দের চারদিন ছুটি দিয়েছে ফেডারেশন। খেলোয়াড়রা বিমানবন্দর থেকে প্রথমে ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে যান। তারপর সেখান যে যার বাড়িতে চলে গেছেন।
যুব দল মালয়েশিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে চারটি হেরে একটি ড্র করেছে। ডিফেন্ডার আমিরুল ইসলাম মালয়েশিয়া থেকে ফিরে জাগো নিউজকে বলেছেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি মালয়েশিয়া যুব দলের বিপক্ষে। আমরা হেরেছি। তার চেয়েও বড় কথা হলো সেখানে আমাদের খুব ভালো অনুশীলন হয়েছে।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২