সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
পদুয়ার বাজারে ইউলুপ না হওয়া পর্যন্ত পরিবহনে নতুন রুটপার্মিট না দিতে হাইকোর্টের রুলনিশি জারি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ০৯.০৯.২০২৫ ২:০৪ এএম |


 পদুয়ার বাজারে ইউলুপ না হওয়া পর্যন্ত পরিবহনে নতুন রুটপার্মিট না দিতে হাইকোর্টের রুলনিশি জারিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা থেকে নতুন রুটপার্মিট না দিকে রুলনিশি জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। জনস্বার্থে করা একটি রীট পিটিশন মামলায় এ রায় দেন হাইকোর্ট।  কুমিল্লা পদুয়ারবাজার বিশ^রোডে ইউলুপ চালু না হওয়া পর্যন্ত দুর্ঘটনা প্রতিরোধ ও আশ্রাফপুর বাস টার্মিনালের পূর্ণাঙ্গরুপ না পাওয়া পর্যন্ত দুর্ঘটনা ও যানজট থেকে মুক্তি পেতে হাইকোর্টে এ রীটপিটিশন করা হয়। কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম নাইম নামে একজন জনস্বার্থে হাইকোর্টে এ রীট পিটিশন করেন। রীট পিটিশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। সাজ্জাদুল ইসলাম নাইম এর আইনজীবী সাবেক সুপ্রীম কোর্ট বারের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-এটর্নী জেলারেল এডভোকেট এ জেড এম মোর্শেদ আল মামুন লিটন (অ্যাপিলেট ডিভিশন) এ তথ্য জানান। 
হাইকোর্ট ডিভিশনের ৪ নং এনএক্স কোর্টের দ্বৈত বেঞ্চের বিচারক কাজী জিন্নাত হক ও বিচারক আইনুন নাহারের আদালত গত ৪ সেপ্টেম্বর এ রায় দেন। গতকাল রায়ের কপি পাওয়া গেছে। 
জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাকার পদুয়ারবাজার বিশ^রোডের ইউটার্নে অহরহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা সড়ক বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে নাড়া দেয়। এখানে একটি পরিকল্পিত ইউটার্ন বা ইউলুপ নির্মাণ না করে দ্রুতগতিসম্পন্ন্ যান চলাচল করার ফলে এখানে দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ারবাজার ইউটার্নটি অত্যন্ত ঝুকির্পূর্ণ হয়ে পডেছে। গোটা মহাসড়কের বেশিরভাগ সড়ক দুর্ঘটনাই পদুয়ার বাজার বিশ^রোডে হয় বলে জানা গেছে। প্রতিদিনই ছোট-বড় অনেক দুর্ষটনা ঘটছে, অকাশে ঝরে পড়ছে অনেক জীবন। গাড়ির চাপ আর না বাড়াতে এবং পরিকল্পিত ইউলুপ বা ইউটার্ন নির্মাণ না হওয়া পর্যন্ত  এবং আশরাফপুর বাসটার্মিনাল পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত এই রুটে নতুন কোন যাত্রী পরিবহণের রুটপার্মিট না দিতে এই রীট পিটিশনে আবেদন করা হয়। আদালত রীট পিটিশনের উপর পর্যালোচনা করে রায়ে রুলনিশি জারি করে আগামী ৩ মাস যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে কুমিল্লায় কোন রুট পার্মিট না দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ জারি করেন। 
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের গৃহীত পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখার ক্ষেত্রে এই রুলনিশি জারি করা হয়।
আইনজীবী সাবেক সহ-এটর্নী জেলারেল এডভোকেট এ জেড এম মোর্শেদ আল মামুন এ তথ্য জানান, আমরা কুমিল্লা পদুয়ারবাজার বিশ^রোড ইউটার্ন বা ইউলুপ চালু না হওয়া পর্যন্ত দুর্ঘটনা প্রতিরোধ ও আশ্রাফপুর বাস টার্মিনালের পূর্ণাঙ্গরুপ না পাওয়া পর্যন্ত কুমিল্লা থেকে নতুন রুট পার্মিট যাতে না দেয়া হয় তার জন্য আবেদন করি। আদালত তিন মাসের জন্য রুট পার্মিট বন্ধ রাখতে রুলনিশি জারি করেন। এ তিন মাসে যদি  ইউটার্ন বা ইউলুপ এবং আশ্রাফপুর বাস টার্মিনালের পূর্ণাঙ্গরুপ না হয় আমরা তা আরো বর্ধিত করার আবেদন করবো। এভাবে যতদিন জনগণের জানমালের হুমকি থাকতে ততদিনই এমনটা চলবে।





















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২