মুরাদনগর
প্রতিনিধি: কুমিল্লা, মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে
অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর, ২০২৫
তারিখে একটি কঠোর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে পূর্বধৈইর পূর্ব
ইউনিয়নের বাগুরা বাজার এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি
অপসারণের কারণে দুইটি ড্রেজার মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ ও
অপসারণ করা হয়। এ ধরনের কার্যক্রম শুধু জমির উর্বরতা নষ্ট করে না, বরং
পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিঘ্নিত করে।
একই অভিযানে জয়নগর
এলাকায় অবস্থিত মেসার্স জিএল গ্রীন ওয়েল ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন
১৯৯৫ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ফ্যাক্টরিটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জাহাজের পোড়া তেল জ্বালানি
হিসেবে ব্যবহার করছিল, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ সময়
আইনশৃঙ্খলা রক্ষায় বাগুরা বাজার থানার পুলিশ বাহিনী সহযোগিতা করে।
জনস্বার্থে অবৈধ ও পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্টের
অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
