সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা জেলা সভাপতি রাফি গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:৫৮ এএম |


 নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা জেলা  সভাপতি রাফি গ্রেপ্তারস্টাফ রিপোর্টার।। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শুক্রবার (১ আগস্ট) ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। একদিন আগে সে কলকাতা থেকে কুমিল্লায় এসে কিছুক্ষণ অবস্থান করে তারপর ফেনী চলে যায়। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেনীতে অভিযান চালায় পুলিশ। রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সূত্রে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের একটি সূত্র বলছে, মিনহাদুল হাসান রাফি ৫ আগস্টের পর -এরপর ৪ এর পাতায়। 
থেকেই আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এরপর তিনি ফেনীতে চলে যান। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে।
এছাড়া ছাত্রলীগ নিষিদ্ধ হবার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় অতর্কিত মিছিল বের করে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২