বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
খালেদা জিয়া ও তারেক জিয়ার বাইরে আমরা সবাই কর্মী-জাকারিয়া সুমন
চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:৫৮ এএম |


  খালেদা জিয়া ও তারেক জিয়ার বাইরে  আমরা সবাই কর্মী-জাকারিয়া  সুমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, খালেদা জিয়া ও তারেক জিয়ার বাইরে আমরা সবাই কর্মী। দিন শেষে আমরা সবাই একই পরিবারের মানুষ, জিয়া পরিবারের মানুষ। শহীদ জিয়া যদি স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে দেশ স্বাধীন হতো না। পঁচাত্তরের পর শহীদ জিয়ার অবদানেই দেশে এখন অনেক দল। তিনি চৌদ্দগ্রামের খানাখন্দে ভরা সড়কের বেহাল দশা উল্লেখ করে আরো বলেন, আগামী দিনে আপনাদের জন্য একটা মেডেল আছে। চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল কিন্তু এই রাস্তাগুলোতে চলা যায় না। আগামী দিনে যদি আপনারা কামরুল হুদার সাথে থাকেন, তিনি যদি এমপি নির্বাচিত হন তবে সর্বপ্রথম চৌদ্দগ্রামের এই রাস্তাগুলোর কাজ হবে।-এরপর ৪ এর পাতায়। 
শুক্রবার রাতে মুন্সীরহাট হাইস্কুল মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক  সম্মেলনে উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আক্কাস।
মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দীন মোল্লা'র সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন  কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু,  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য এনামুল হক ছুট্টু, মাওলানা জিয়াউর রহমান জেবু, আবদুর রাজ্জাক, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য ইউসুফ মজুমদার, বিএনপি নেতা মোঃ মুজিবুর রহমান মুজিব।
উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ ও মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া'র যৌথ সঞ্চালনায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২