রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:১৬ এএম |




কুমিল্লায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সংবর্ধনা দিয়েছেন আল আজহার জামেয়া ইসলামিয়া বাংলাদেশ।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায়  কুমিল্লা  বিশ্বরোডে হোটেল নূরজাহান মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিপিএ-৫ পাওয়া প্রায় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আজহার জামেয়া ইসলামিয়া বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর মিঞা মো:   নূরুল হক। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী, জামেয়া আল আজহার ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব নুরদ্দীন,আল আজহার ট্রাস্টের সেক্রেটারি মজিবুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২