ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা
পুলিশের বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
করে জেল হাজতে প্রেরণ করেছে।
ব্রাহ্মণপাড়া থানা মামলা সূত্রে জানা
গেছে, বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো: বিল্লাল হোসেন, এএসআই
জনি দেব, এএসআই জুয়েল কান্তি দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান ও
মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণপাড়ার সদরের একটি
রেস্টুরেন্ট পাশ থেকে শশীদল ইউনিয়নের আশাবাদী মসজিদের পাশের মৃত্যু আনু
মিয়া প্রকাশে কালামিয়া এর ছেলে নজরুল ইসলাম প্রকাশ নজরুল টেইলার (৬০) এর
কাছ থেকে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১ হাজার পিস
ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
এই ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার
ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণপাড়া থানায় মাদক
আইনে নজরুল ইসলাম প্রকাশে নজরুল টেইলারের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
