সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে মাদক সম্রাট লতা জাহাঙ্গীর ইয়াবাসহ আটক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:২০ এএম আপডেট: ০১.০৮.২০২৫ ১:৫৬ এএম |



   চৌদ্দগ্রামে মাদক  সম্রাট লতা জাহাঙ্গীর  ইয়াবাসহ আটকচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের চিহ্নিত কুখ্যাত মাদক সম্রাট জাহাঙ্গীর হোসেন(৪৬) ওরফে লতা জাহাঙ্গীরকে ৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বিজিবি। জাহাঙ্গীর বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন আনন্দপুর বিজিবি’র নায়েক সুবেদার আবদুল হালিম। 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে একাধিক মাদক মামলার আসামী জাহাঙ্গীর হোসেনকে বিজিবি সদস্যরা পশ্চিম দূর্গাপুরের কাজী মার্কেট এলাকা থেকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৯৬ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২৮০ টাকা পাওয়া যায়। বিজিবি তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। বিশেষ করে মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে এলাকার পরিবেশ অশান্ত করে তুলেছে লতা জাহাঙ্গীর। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটককৃত লতা জাহাঙ্গীরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২