রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
লাকসাম নকল সিগারেটসহ যুবক আটক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৫৭ এএম আপডেট: ২৮.০৭.২০২৫ ২:২০ এএম |


   লাকসাম নকল  সিগারেটসহ  যুবক আটক মোহাম্মদ আবদুর রহিম।।
কুমিল্লার লাকসামে আজ রোববার বিপুল পরিমানের নকল সিগারেটসহ যুবককে আটক করেছে জনতা। আটককৃত যুবক হৃদয় হোসেন(২৪) উপজেলার আজগরা ইউনিয়নের চরবাড়ীয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে।
জনতা ওই যুবকের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকার ২১'শ শলাকা ডার্বী সিগারেট ও ৩'শ স্টার সিগারেট উদ্ধার করে।
জানা যায়, আজ রোববার দুপুরে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে নকল ২১'শ শলাকা ডার্বী ও ৩'শ
স্টার সিগারেটসহ উপজেলার আজগরা ইউনিয়নের চরবাড়ীয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে হৃদয় হোসেনকে আটক করেছে স্হানীয় জনতা।
নকল ওই সিগারেটের মুল্য প্রায় ১৮ হাজার টাকা।
আটকৃতরা আরও জানায় অভিযুক্ত হৃদয় লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় নকল এসব সিগারেট বিক্রি করে আসছে। এতে একদিকে ধুমপাইরা নকল সিগারেট প্রান করার কারণে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে অপরদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।
আটককৃতদের কামাল হোসেন নামে এক ব্যক্তি জানায় অভিযুক্ত হৃদয় লাকসামসহ আশপাশের উপজেলায় নকল এসব সিগারেট বিক্রির করার কারণে ভোক্তারা প্রতারিত হচ্ছে। 
লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা বলেন বিষয়টি জেনেছি। থানায় নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২