সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
শাহরাস্তিতে ৪টি দোকান পুড়ে চাই ১৫ লাখ টাকার ক্ষতি
মোঃ জামাল হোসেন,শাহরাস্তি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৪৪ এএম |


চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সাহেব বাজার ১১ জুলাই শুক্রবার ভোর ৪টার দিকে চারটি দোকানে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে ৪টির দোকানের আগুন নিভাতে সক্ষম হয়।
দোকানের মালিক সুজন জানান, তার কাপড়ের দোকানে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং সে কিস্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিল দোকান পুড়ে যাওয়ায় প্রায় নিঃস্ব হয়ে গেছে। সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তিনি আবারো পুনরায় ব্যবসা করার জন্য আবেদন জানিয়েছেন।
অপরদিকে মিম সুইটস মিষ্টির দোকানেও আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক মোস্তাকিম জানিয়েছেন ।
আর এক দোকানদার গোলাম মোস্তফা ভুইয়া তার মুদি দোকান সেখানেও আগুন লেগে ৫০ থেকে ৬০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের দোকানও আগুন লেগেছে, তবে কত টাকার ক্ষতি হয়েছে তিনি তা এখন নির্ণয় করতে পারেনি আগুন লাগায় ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত সবাই।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা স্থানীয় প্রশাসন ও সরকারিভাবে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২