সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
টানা বৃষ্টির মাঝেও মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযান
মো. হুমায়ুন কবির মানিক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:২৩ পিএম |

টানা বৃষ্টির মাঝেও মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযানতিন/চার দিনের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতা দেখা দিয়েছে। নাগরিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে টানা বৃষ্টির মাঝেও দিনরাত কাজ করে যাচ্ছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বৃহস্পতিবার (১০জুলাই) সকাল ৯টা থেকে মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও, লক্ষণপুর বাজার ও মাদরাসা মাঠের পানি অপসারণ, উত্তর হাওলাসহ বিভিন্ন স্থানে জলবদ্ধতা নিরসনে কাজ করছেন।
জানা যায়-গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নাগরিকদের এই সকল সমস্যা সমাধানে মাঠে কোন জনপ্রতিনিধি না থাকায় দিনরাত সকল সমস্যা একাই দেখতে হচ্ছে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহিকে। মনোহরগঞ্জের জলবদ্ধতা নিরসনে গত কয়েক মাস থেকে  কাজ করে আসছেন এই মানবিক অফিসার। এক্ষেত্রে তিনি পানি চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাশয়, খাল-বিলে ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ জাল ও ভেসাল অপসারণ করিয়ে আসছেন। এক্ষেত্রে মনোহরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরীনসহ সকল কর্মকর্তা, মনোহরগঞ্জে কর্মরত সকল সাংবাদিক,১১ইউনিয়নের প্রশাসক ও সচিব,  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিটিতে সার্বিক সহযোগিতা করে আসছেন।
মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.ছানা উল্লাহ বশারী বলেন -মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে গাজালা পারভীন রুহি যোগদান করার পর থেকে  মানবিক অফিসার হিসাবে সর্বত্রই পরিচিতি লাভ করে আসছেন। যেখানে সমস্যা, সেখানেই মনোহগঞ্জের ইউএনও।মানবিক এই কাজগুলো করার কারণে মনোহরগঞ্জের মানুষ তাঁকে মানবিক ও  স্বেচ্ছাসেবী অফিসার হিসাবে চিনেন।
টানা বৃষ্টির মাঝেও মনোহরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে খাল পরিস্কার অভিযানএবিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন- আমি মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করার পর থেকে নিয়মিত কাজের পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে স্পেশাল কাজ করে যাচ্ছি। এর মধ্যে অন্যতম হলো ২০২৪সালে মনোহরগঞ্জে ভয়াবহ বন্যার সম্ভাব্য সমস্যাগুলো নিরসন। এক্ষেত্রে মনোহরগঞ্জ উপজেলার সকল  কর্মকর্তা,মনোহরগঞ্জে কর্মরত সকল সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মসূচিটিতে সার্বিক সহযোগিতা করে আসছেন।আমরা সমুন্নতি উদ্যোগে মনোহরগঞ্জকে এগিয়ে নিতে চাই।এছাড়াও তিনি সকল নাগরিককে রাস্ট্রের সকল নিয়ম নীতি মেনে চলার আহবান জানান। 
পরে তিনি চলমান বৃষ্টির কারণে যে কোন সমস্যা পরিলক্ষিত হলেই উপজেলা প্রশাসনকে অবগত করতেও আহবান জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২