বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় ছাত্রলীগ নেতা শরীফসহ ৭জন গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:০১ এএম আপডেট: ০৮.০৭.২০২৫ ২:৫১ এএম |



 কুমিল্লায় ছাত্রলীগ নেতা শরীফসহ ৭জন গ্রেফতারমাসুদ পারভেজ।।
২৪ এর জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শরীফ এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলমসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে কুমিল্লা কোতয়ালী থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা করা হয়। গ্রেফতারের পর সোমবার বিকেলে ২৪ এর জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাদেরকে জেল হাজতে প্রের করা হয়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান, ছাত্র-জনতার ওপর হামলায় অভিযুক্তদের মধ্যে সোমবার রাতে পুলিশ কুমিল্লা কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, কুমিল্লা মহানগর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মহানগর ২নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি ইমাম হোসেন ও মহানগর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান।
অন্যদিকে, কুমিল্লার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শরীফসহ তিনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের ছাত্র-জনতার ওপর হামলা মামলায় জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।  












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২