বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে মাদক সহ আটক ৪
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ৯:২২ পিএম |

চৌদ্দগ্রামে মাদক সহ আটক ৪
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আবদুল
কুদ্দুস প্রকাশ তেল কুদ্দুসকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মোঃ ইয়াছিন, কামাল উদ্দিন ও মীর হোসেন নামে তাঁর তিন
সহযোগীকেও আটক করা হয়। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক(তদন্ত) গুলজার আলম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সেনাবাহিনী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া এলাকার
ইসলামিয়া ট্রাক হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪ কেজি গাঁজা ও নগদ ৮৮ হাজার
৫৪০টাকাসহ ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুল কুদ্দুস প্রকাশ তেল কুদ্দুস, তাঁর সহযোগী মোঃ
ইয়াছিন, কামাল উদ্দিন ও মীর হোসেনকে আটক করা হয়। কুদ্দুস আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর ছেলে। আওয়ামী ক্ষমতার
সময়ে তেল কুদ্দুস আমানগন্ডা বাঁকা বটগাছ তলায় ডিপো খুলে তেল, রড ও গুরুত্বপূর্ণ মালামাল চুরি করতো। এছাড়াও সে
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করতো বলে অভিযোগ এলাকাবাসীর।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) গুলজার আলম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদক উদ্ধারে
প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে’।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২