বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
কোচ হয়ে বাংলাদেশে ফিরছেন পাইবাস
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৩ এএম |



 কোচ হয়ে বাংলাদেশে ফিরছেন পাইবাস

ক্রিকেটের ডেভেলপমেন্ট ও ট্রেনিংয়ের জন্য বাংলাদেশের সাবেক প্রধান কোচ রিচার্ড পাইবাসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। তিনি দায়িত্ব পালন করবেন পরিচালক হিসেবে। তারকা কোচকে নিয়োগের খবর আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পাইবাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করেছিলেন ২০১২ সালে, যা প্রায় এক যুগ আগে। সেবার মাত্র সাড়ে চার মাস দায়িত্ব পালনের পরই বিসিবির চাকরি ছেড়েছিলেন পাইবাস।
এরপর ২০১৭ সালে পাইবাসের কোচ হওয়ার বিষয়টি আবারো আলোচনায় আসে। যদিও শেষ পর্যন্ত আর বিসিবিতে যোগ দেওয়া হয়নি তার।
পাইবাসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ বলায় যায়। ১৯৯১ সাল পর্যন্ত টানা চার বছর দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে সেলবোর্ন কলেজের কোচ ছিলেন তিনি। পরে ১৯৯৯ সালে পাকিস্তানের বিশ্বকাপ দলের পরামর্শকও ছিলেন পাইবাস। এরপর নানা মেয়াদে ছিলেন দলটির সঙ্গে। কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেও।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২