শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় সড়ক নির্মানে যুবলীগ নেতার অনিয়ম: তদন্তে দুদকের অভিযান
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৭:৩১ পিএম |

কুমিল্লায় সড়ক নির্মানে যুবলীগ নেতার অনিয়ম: তদন্তে দুদকের অভিযানএলজিইডি বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে দুদক কুমিল্লার সহকারি পরিচালক মোঃ তারিকুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত দল অভিযানে যায়। এসময় তারা কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর-পারুয়ারা সড়কের দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এগুলো যাচাই বাচাই করে কমিশনে পাঠানো হবে বলে জানান তদন্তকারী দল।
উল্লেখ্য যাত্রাপুর থেকে শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা পর্যন্ত ২৩০০ মিটার সড়ক পুনর্বাসন করার জন্য ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৮১৯ টাকা চুক্তিতে টেন্ডার পায় মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন পাটোয়ারীর প্রতিষ্ঠান মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ। এ সড়ক নির্মানে নিম্ন্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন এলাকাবাসী। ঠিকাদার সুমন পাটোয়ারী ক্ষমতার দাপট দেখিয়ে কোনো কিছুর তোয়াক্কা করেননি। সরকার পতনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ ৫ মাস কাজ বন্ধ রাখার পর সম্প্রতি তিনি কিছু নেতাকে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ওই সড়ক নির্মাণ কাজ করেন। এমন অভিযোগ ও সংবাদে অভিযান চালায় দুদক কুমিল্লা কার্যালয়।
দুদক কুমিল্লার সহকারি পরিচালক মোঃ তারিকুর রহমান জানান, সড়ক নির্মানে নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়েছে এমন অভিযোগে অভিযানে আসি। আমরা যাত্রাপুর-পারুয়ারা সড়কের দুই দশমিক তিন কিলোমিটার সড়ক পরিদর্শন করি। সেখানে থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করি। এ কাজের যাবতীয় তথ্য সংগ্রহ ও স্থানীয়দের সাথে কথা বলেছি। সব মিলিয়ে আমরা যা পেয়েছি ও দেখেছি সব কিছু কমিশনকে জানাবো। পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২