সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারক
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১০:২২ এএম |

খনিজ সম্পদ নিয়ে সই হলো কিয়েভ-ওয়াশিংটন সমঝোতা স্মারকইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ হতে যাচ্ছে এটি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সমঝোতা স্বাক্ষরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিয়োগ তহবিলের পথ প্রশস্ত হবে বলে আমরা আশাবাদী।


চূড়ান্ত চুক্তি আগামী সপ্তাহের সই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।


হোয়াইট হাউজে ফেরার পর থেকে ইউক্রেন ইস্যুতে প্রায় নজিরবিহীন কিছু ঘটনার অবতারণা করেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ডেকে নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তুলোধুনো করা, প্রায় তিন বছর সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিদান হিসেবে ইউক্রেনের খনিজ ভাণ্ডারের অর্ধেক ভাগ চাওয়া এবং সবাইকে পাশ কাটিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া ইত্যাদি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা।

খনিজ সম্পদ চুক্তি নিয়ে গত কয়েকসপ্তাহ ধরেই অনেক জল্পনা কল্পনা চলেছে। এই বিষয়ে কিছুদিন আগে ওয়াশিংটন থেকে একটি নতুন এবং বিস্তারিত চুক্তির প্রস্তাব দেওয়া হয়। তারপরই আলোচনার উদ্দেশে গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র সফর করেন ইউক্রেনীয় একটি প্রতিনিধিদল।

উল্লেখ্য, প্রাথমিক চুক্তির কাঠামো অনুযায়ী কোনও আলোচনা আর অগ্রসর হয়নি।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, আগামী শুক্রবার নাগাদ চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তারা আপাতত সব খুঁটিনাটি পর্যালোচনা করছেন।

খনিজ সম্পদ চুক্তির বিষয়বস্তু এবং সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে আর কিছু জানানো হয়নি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২