রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তানভীর দিপু।।
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ পিএম |

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (০৮ ফেব্রুয়ারি) নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেজের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। 
জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট, মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট, মোঃ তানজির আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২২ জন তৃণমূল পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

 আনসার ও ভিডিপি সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় কুমিল্লা রেঞ্জের অধিনস্ত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পূর্নবাসন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত চার জেলায় বন্যায় ক্ষতিগ্রপ্ত ৫৭ জন গৃহহীন সদস্যদের মাঝে ঘর মেরামত ও সংস্কার করে দেওয়ার জন্য গৃহ নির্মাণ উপকরণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যায় বীজতলা ক্ষতিপ্রাপ্ত ৫০০ জন অসহায় জনগণ ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে আমন ধানের চারা রোপন করে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা পরবর্তী পূর্ণবাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে। সাধারণ জনগণের সেবার কাজ করছে। জনসেবামূলক কাজের অংশ হিসেবে কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ধরণের জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের ফলে সকল সদস্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে। 
তিনি আরোও বলেন, কুমিল্লা জেলার ন্যায় অন্যান্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২