রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
সৌদিতে কন্ডিশনিং ক্যাম্পে হামজাকে পাচ্ছেন না বাফুফে
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ০৪.০২.২০২৫ ১:৫৫ এএম |




   সৌদিতে কন্ডিশনিং ক্যাম্পে হামজাকে পাচ্ছেন না বাফুফে
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রস্তুতির অংশ হিসেবে মার্চের প্রথম সপ্তাহে সৌদি আরব যাচ্ছে জাতীয় ফুটবল দল। ২১ ও ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সৌদির ক্যাম্পের জন্য দলের নাম ঘোষণা করবেন।
২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ৫ দিন অনুশীলন করবে দল। তারপর ৫ মার্চ জাতীয় দলকে নিয়ে সৌদি আরব যাবেন কোচ। তবে ঢাকায় ও সৌদি আরবে অনুষ্ঠিতব্য ক্যাম্পে দলের সবচেয়ে বড় তারকা ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীকে পাবেন না কোচ।
২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশে এশিয়ার কাপ বাছাইয়ের মিশন। ম্যাচটি হবে ভারতের শিলংয়ে। বাফুফে সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী সরাসরি ভারতে গিয়ে দলের সাথে যোগ দিতে পারেন কিংবা নিজের ক্লাব থেকে আগে ছাড়া পেলে ভারত যাওয়ার আগে ঢাকায়ও ক্যাবরেরার দলে যোগ দিতে পারেন।
সবকিছু ঠিক থাকলে ফুটবল দল সৌদি আরব থেকে ফিরবে ১৭ বা ১৮ মার্চ। দুই দিনের মতো ঢাকায় অনুশীলন করে ফুটবল দলের শিলং যাওয়ার কথা আছে ২০ মার্চ। হামজা দুই-তিন আগে আসতে পারলে ঢাকায় ক্যাম্পে যোগ দেবেন। তা নাহলে তিনি সরাসরি ভারত গিয়ে জাতীয় দলের সাথে যোগ দেবেন।
যখনই ঢাকায় আসুক দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় মুখ হামজা চৌধুরী, বাফুফে তার জন্য রাজকীয় সংবর্ধনা আয়োজন করবে বলে জানিয়েছেন ফেডারেশনের এক কর্মকর্তা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২