রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
বাঞ্ছারামপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর জামিয়া ইসলামিয়ার কওমি মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় জাতীয় কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহাণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায় থেকে জোন ভিত্তিক ১২ শতাধিক হাফেজ, মাওলানা, মুফতি ও মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হয়। হাফেজ,  মাওলানা, মুফতি, মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি উস্তাযুল হুফ্ফাজ শায়েখ ক্বারী আব্দুল হক্ব। বিশেষ অতিথি ছিলেন শায়েখ ক্বারী নাজমুল হাসান। পবিত্র এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানি দেখতে প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন অনুষ্ঠান স্থলে। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২