রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
দুই মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে কারাগারে প্রেরণ
সজিব হোসেন
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৫:৫৮ পিএম |

দুই মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে কারাগারে প্রেরণ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক   কবিরুল ইসলাম শিকদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ৬ এর বিচারক তামান্না ইয়াছমিন। তাকে বিশেষ ক্ষমতা আইনের দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 
এর আগে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল কুমিল্লা শহরের মোগলটুলী এলাকাস্থ কবির শিকদারের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। ওই সময় কবির শিকদার নিজের ফ্ল্যাটেই ছিলেন। পরে তাকে ভোর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহিনুল ইসলাম।  ওসি মাহিনুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। 
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক  কবিরুল ইসলাম শিকদারকে শুক্রবার বিকালে  কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ৬ এ নেওয়া হয়। দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানা হয়েছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানায় গত ১০ অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ২৭ এবং ১৫ অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা নং ৪৫ এ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২