শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম আপডেট: ১৭.০১.২০২৫ ১:৫০ এএম |



 কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ----মনিরুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের গত ১৫ বছরে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজী, চাঁদাবাজী করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইপিজেডকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসীদের কোনো ধরনের নৈরাজ্য উচ্ছৃঙ্খলতা সহ্য করা হবে না। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা ইপিজেডের উনাইসার গেইট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আরেক পক্ষকে উস্কে দিয়ে পরিবেশ অশান্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি উনাইসার এলাকায় গুলি, ককটেল বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। এখানকার ব্যবসায়ী ও বাসিন্দারা আতঙ্কের মধ্যে আছেন। এ অবস্থার নিরসন করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে।
নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. আবুল বাসার, অ্যাডভোকেট আক্তার হোসাইনসহ ইপিজেড ও আশপাশের এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ইপিজেডের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটি চক্রকে যোগসাজশে অবৈধ সুযোগ-সুবিধা প্রদান এবং সন্ত্রাসী-চাঁদাবাজদের মদদ দেয়াসহ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অভিযোগ করেন এবং অবিলম্বে নির্বাহী পরিচালকের অপসারণ দাবি করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২