শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
ঘোষণাপত্র জারি হবে ছাত্রদের নেতৃত্বে, উপস্থিত থাকবেন সবাই
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:২৫ এএম |


আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হয়ে গেলে সেদিনই সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্র জারির দিনক্ষণ জানা যাবে। ঘোষণাপত্র চূড়ান্ত হয়ে গেলে এ ঘোষণাপত্র কাদের নেতৃত্বে জারি হবে, কী প্রক্রিয়ায় জারি হবে, এ নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা মাফুজ আলম বলেন, ৩ ও ৫ আগস্ট জনগণ যেভাবে ব্যানার ছাড়া, জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, একই রকম ঘটনা আমরা পুনরায় তৈরি করতে চাই। যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ৫ আগস্ট যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে যেটি আমরা পেয়েছি, ওখানে যদি আমরা বিকেলে ঘোষণাপত্র দিতাম বা এর দুদিন পরে দিতাম, তাহলে যে মোমেন্টটা হতো, সেটাই আমরা ক্রিয়েট করতে চাইছি।
উপদেষ্টা আরও বলেন, মূলত সেখানে ছাত্রদের নেতৃত্ব থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল অ্যাডভাইজরি কাউন্সিলের অ্যাডভাইজাররাও থাকতে পারেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২