শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১:০৩ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা'র দিক-নির্দেশনায় পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির  উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলি আহমেদ মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন। 
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ৯নং ওয়ার্ডের নাটাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কমিশনারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, গাজী শহিদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, মাঈনুল আহসান মাসুদ, ওলি আহম্মেদ রাজু, ইলিয়াছ পাটোয়ারী,বিএনপি নেতা রুহুল আমিন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, পৌর বিএনপির সদস্য হাজী মোঃ সুরুজ মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
যুবদল নেতা মোঃ সোহাগ ও জাহাঙ্গীর হোসেনের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য ননা মিয়া, মোঃ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর মৎস্যজীবিদলের সুজন রানা, সদস্য সচিব লিটন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ওসমান গণি, যুগ্ম আহবায়ক হাবিব পাটোয়ারী মাছুম, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াছিন সবুজ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুর রহিম মুন্সী, ৮নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ খন্দকার, ৯নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি দাউদ নবী, সহ-সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম দুলাল, মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা, অর্থ বিষয়ক সম্পাদক সবুজ মিয়াসহ ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। 
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি পদে ননা মিয়া হাজী সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, মোঃ বাবুল ড্রাইভার, বশির আহমেদ, আবুল কালাম ও জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দী থাকায় কমিটি ঘোষণা করা হয় নাই।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২