শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ
অভিযানের এক ঘন্টা পর ফের কার্যক্রম শুরু!
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ এএম |

  চান্দিনায় অবৈধ ৬ ডায়াগনষ্টিক  সেন্টার ও হাসপাতাল বন্ধ
কুমিল্লার চান্দিনায় অনুমোদিন বিহীন বেসরকারি ৬ ডায়াগনষ্টিক ও হাসপাতাল বন্ধ করে দেন জেলা সিভিল সার্জন কার্যালয়। অভিযানের এক ঘন্টা পার না হতেই পুণঃরায় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এ যেন আইনের উপর বৃদ্ধাঙ্গুল! 
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চান্দিনা উপজেলার সদরের বিভিন্ন বেসরকারি ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পরিচালিত ৬টি ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর। 
প্রতিষ্ঠানগুলো হলো- স্কোয়ার স্পেশালাইজড হসপিটাল, সেবা ডায়াগনষ্টিক সেন্টার, ল্যাব ওয়ান ডায়াগনষ্টিক সেন্টার, অপূর্ব ডায়াগনষ্টিক সেন্টার, নিউ মর্ডাণ ডায়াগনষ্টিক সেন্টার, ভূইয়া ডায়াগনষ্টিক সেন্টার। 
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ডেপুটি সিভিল সার্জন এর নেতৃত্বাধীন একটি টিম চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার বিভিন্ন ডায়াগনষ্টিক ও প্রাইভেট হাপসাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতালে কোন বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো বন্ধ করে দেন জেলা ডেপুটি সিভিল সার্জন। অভিযান পরিচালনার শেষে এক ঘন্টা অতিবাহিত হতে না হতেই আবারও কার্যক্রম শুরু করেন ৬টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। 
এ ব্যাপারে বন্ধ করা একাধিক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বললে তারা জানায়, যে ছয়টি বন্ধ করেছে সবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পাওয়ার জটিলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। 
এ ব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আগামীদিন (বৃহস্পতিবার) বন্ধ করা প্রতিষ্ঠানগুলো পরিদর্শণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২