বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে: খন্দকার মোশাররফ
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম |


 শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত সরকারের প্রধান অন্যায়ভাবে ভারতে আছে। ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষকে উসকানি দিচ্ছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। 
শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবেÍ এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পুনর্জীবিত হতে। কিন্তু এদেশের জনগণ আর এটা হতে দেবে না। জনগণ ৫ আগস্ট রায় দিয়ে ফেলেছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এসরকার দূর করতে পারবে, এটা আমরা মনে করি না। কিন্তু, সংস্কার শুরু করবে এরপরে জনগণের নির্বাচিত জনগণের সরকার এসে সেটা পূরণ করবে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এ সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। বিশেষত নির্বাচনের সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনি একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২