মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৪৭
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ এএম |


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যে সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্তের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। সেসময় ওইসব এলাকা থেকে ৪৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
এদিকে ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৮৮৫ বাংলাদেশি নাগরিক, ভারতীয় নাগরিক ২৮ এবং ২০ রোহিঙ্গাসহ মোট ৯৩৩ জনকে আটক করে বিজিবি।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২