শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৫৬
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮:৩১ পিএম |

 সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩৫৬সারাদেশে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। চলতি মাসের প্রথম দিন থেকেই এ বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা, মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টি ফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১ থেকে ১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। 

সেই বিশেষ অভিযানের প্রেক্ষিতেই গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৩২১টি অভিযানে এক হাজার ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৫৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২