শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লায় এক সমর্থকের মৃত্যু
জহির শান্ত
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭:২৭ পিএম আপডেট: ২২.১১.২০২২ ৭:৫৩ পিএম |

আর্জেন্টিনার পরাজয়ে কুমিল্লায় এক সমর্থকের মৃত্যুকুমিল্লায় টিভিতে আর্জেন্টিনার খেলা দেখার সময়  শেষ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক আর্জেন্টাইন সমর্থক। তার নাম কাউসার জাভেদ কাকন (৪০)। খেলার শেষ দুইমিনিটের সময় আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার নিমসারের শিকারপুর জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে। তিন সন্তানের জনক কাকন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার বাসিন্দা। গ্রামের বাড়িতে পরিবারের অন্যদের সাথে বসে খেলা দেখছিলেন তিনি।
কাউসার জাভেদ কাকনের ভাই আনোয়ার পারভেজ মামুন জানান, তার ভাই আর্জেন্টাইন সমর্থক। মঙ্গলবার বিকেলে কুমিল্লার নিমসারের শিকারপুরে জুনাব আলী চেয়ারম্যান বাড়িতে সবাই মিলে খেলা দেখছিলেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনার পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন তিনি হৃদরোগে আক্রন্ত হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২