সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও দেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম আপডেট: ০৮.১০.২০২২ ১২:৫৭ এএম |

বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও দেশের ক্ষতি হবে না: পররাষ্ট্রমন্ত্রীবিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, ‘মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের খুব ক্ষতি হবে না। বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্য সবকিছুও ম্যানেজ করা সম্ভব।’
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেটের নগরীতে সরকারের একটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের ৬ এর ওপরে। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনও কারণ নেই।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও ফোরলেন কাজের উদ্বোধন করেন। সড়কটির ছয় কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্র্নিমাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২