শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
বিয়ের তারিখ জানালো বুবলী
প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৬:২৭ পিএম |

বিয়ের তারিখ জানালো বুবলীনানান নাটকীয়তার পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্ত্রী হিসেবে বুবলী ও সন্তান শেহজাদ খানের কথা স্বীকার করেছেন শাকিব খান। বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসার পরই আনুষ্ঠানিকভাবে শাকিব খান তার ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন।
এরপর পরই শাকিব খান ও বুবলীর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠে মিডিয়াপাড়ায়। কয়েকটি গণমাধ্যমে বিচ্ছেদের সংবাদও প্রকাশিত হয়। তবে একটি সূত্রে জানা গেল, শাকিব খান ও বুবলী এখনো স্বামী-স্ত্রী। তাদের মধ্যে হয়নি বিচ্ছেদ বা ডিভোর্স। এই জল্পনা-কল্পনার মধ্যে আজ (৩ অক্টোবর) অভিনেত্রী বুবলী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তাদের বিয়ের তারিখ। শাকিব-বুবলীর বিয়ে করেছে ২০১৮ সালের ২০ জুলাই।  তিনি লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের স্বরনীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।

অর্থাৎ বিয়ে এবং সন্তান জন্মদানের তারিখ। সূত্র আরো জানায়, বুবলী ও শাকিবের মধ্যে বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হওয়ার পর কেউ সন্তানের নাম ছবি প্রকাশ করেনি। অবশ্য এই বিষয়টি নিয়ে কথা বলবেন বুবলী। তবে শতভাগ নিশ্চিত তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি।

 

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরার্ষ্ট্রেও নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। সেখানে সন্তান জন্ম দিয়ে ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন।

শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জনও রটে মিডিয়াতে। বুবলী সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেন নিজের বেবি বাম্পের দুটি ছবি। এরপর থেকেই সিনেমাপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা।  

অনেকদিন ধরেই মিডিয়াতে চাউর হয়েছে সন্তানের জন্ম দিয়েছেন বুবলি। সেই সন্তানের বাবা শাকিব খান। এবার সেই গুঞ্জনই অবশেষে সত্যি হলো।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২