বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেফতার
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম আপডেট: ২৫.০৯.২০২২ ২:০৮ এএম |

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিককে (৩৫)  গ্রেফতার করেছে কক্সবাজার  জেলা র‌্যাব-১৫। র‌্যাব-১৫ এর সূত্রমতে জানা যায়, আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে এক কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় এফআইআরভুক্ত অন্য আসামীরা হলো, কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আরব আলী (২৭), চান্দিনা উপজেলার মাধাইয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জিলানী (৩৮), দেবিদ্বার উপজেলার নূরপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে আবু কাউসার অনিক (৩৫) ও একই গ্রামের মনু মিয়ার পুত্র শাহজাহান মিয়াকে (৪০)। গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে একটি আবাসিক হোটেল থেকে মামলার ৩নং আসামি আবু কাউছার অনিককে  গ্রেফতার করে। শনিবার রাতে এ বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম অনিককে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে। আমাদের আরও কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। উল্লেখ্য, আবু কাউছার অনিক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।   




















Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২