বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭:২৯ পিএম |

 বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিবআজ দুপুরের পরই এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপ জানিয়েছিলেন, বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয়ে বিসিবি যে চিঠি সাকিবকে দিয়েছিল, তার জবাব দেয়ার শেষ সময় আজ।

আর সন্ধ্যার আগেই বিসিবির কাছে পৌঁছে গেছে সাকিবের চিঠি। বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব।

এর আগেই মৌখিকভাবে বিসিবি সভাপতির কাছে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিসিবি চেয়েছিল, তাদের দেয়া চিঠির জবাবে সাকিব লিখিতভাবে জানাক যে, তিনি চুক্তি বাতিল করেছেন। এ নিয়েই দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন।

এরপরই সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছে বিসিবি। বিসিবি সভাপতিও সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে মিডিয়াকে বলেছেন, ’হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২