শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
ত্বকের যত্নে মসুর ডালের ৪ প্যাক
প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ১১:৫২ এএম |

ত্বকের যত্নে মসুর ডালের ৪ প্যাকত্বকের যত্নে মসুর ডাল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি যেমন ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে, তেমনি ত্বক রাখে নরম ও মসৃণ। জেনে নিন মসুর ডালের কিছু ফেস প্যাক সম্পর্কে।

 

ত্বকের যত্নে মসুর ডালের ৪ প্যাক


ত্বকের মরা চামড়া দূর করতে
মসুর ডাল বাটার সঙ্গে পরিমাণ মতো তরল দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ঘষে ঘষে ত্বকে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন পানি দিয়ে। ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।

শুষ্ক ত্বকের যত্নে
মসুর ডাল বাটার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।  

রোদে পোড়া দাগ দূর করতে
৩ টেবিল চামচ মসুর ডাল পেস্টের সঙ্গে বেসন ও টক দই মিশিয়ে নিন। এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।

ত্বকের কালচে দাগ দূর করতে
মসুর ডাল পেস্টের সঙ্গে পরিমাণ মতো পানি বা শসার রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে ঝকঝকে ও উজ্জ্বল।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২