মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার প্রকোপে স্থগিত কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট
প্রকাশ: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ৮:৩৮ পিএম আপডেট: ২৪.০১.২০২২ ৮:৪৭ পিএম |

করোনার প্রকোপে স্থগিত কাউন্সিলর কাপ ক্রিকেট টুর্নামেন্ট নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাড়ছে। সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেই কুমিল্লা কাউন্সিলর কাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দর্শকরা যেন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারে সে জন্যই টুর্নামেন্টের বাকি খেলাগুলো এখন স্থগিত করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এমন ঘোষণা দেন।

সাইফুল আলম রনি  আরো জানান, দর্শকরা মাঠে এসে খেলা দেখতে চায়।  তবে করোনা পরিস্থিতির কারনে তা সম্ভব না। যদি আমরা খেলা চালিয়ে যাই, তাহলে গ্যালারীর দর্শকরা বঞ্চিত হবে। আমরা দর্শকদের বঞ্চিত করতে চাই না। 

তাই ওমিক্রন পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা কাউন্সিলর কাপ টি ২০ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা পরিচালনা করবো। কারন দর্শকদের জন্যই আমাদের আয়োজন। 

এবার কাউন্সিলর কাপ টুর্নামেন্টে ৪ টি দলের মধ্যে  গ্ল্যাডিওটার্স অব টেন - মুন্সেফবাড়ী স্পোর্টিং ক্লাব, ওয়েল ফেয়ার ইউনাইটেড -বাগিচাগাঁও নাইন ইলেভেন। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন ও ক্রিকেট কমিটির সৈয়দ সুলতান ফরহাদ কাদরিয়া।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২