রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন ২৮ জুলাই
প্রকাশ: শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১১.০৬.২০২১ ১:১৯ এএম |

কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন ২৮ জুলাইনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের উপ নির্বাচনের ভোট গ্রহন ১৪ জুলাই এর পরিবর্তে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই অনুষ্ঠেয় দেশে সকল সংসদীয় উপ-নির্বাচনের তফসিলে আংশিক পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ঢাকা-১৪ ও সিলেট-৩ আসনের নির্বাচনে ভোট গ্রহণেরও তারিখ পরিবর্তস হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
গত ১৪ এপ্রিল এই আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এই আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যু জনিত কারণে গত ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষনা করা হয়। গত ২ জুন উক্ত সংসদীয় আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জুন। ১০ জুন ২০২১ বৃহস্পতিবার সকাল বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মনোনয়ন বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৪ জুন।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২