মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
 দুর্বৃত্তদের আগুনে পুড়লো ছাত্রলীগ সভাপতির গাড়ি
প্রকাশ: রোববার, ১১ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম আপডেট: ১১.০৪.২০২১ ১২:৪১ এএম |

 দুর্বৃত্তদের আগুনে পুড়লো ছাত্রলীগ সভাপতির গাড়িশাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিকের প্রিমিও গাড়ি। শনিবার ভোরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে এ ঘটনা ঘটে।  শনিবার সন্ধায় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।  
জানা গেছে, কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিকের প্রিমিও গাড়িটি  (চট্ট মেট্রো ১১ গ ৭৩) ফতেহাবাদ এলাকার নুরপুরে নিজ বাড়ির রাস্তার পাশে পার্কিং করা ছিলো। শনিবার ভোরে কে কাবা কারা এতে  পেট্রোল লাগিয়ে জ¦ালিয়ে দেয়। এসময় গাড়ির সামনে ও পিছনের অংশসহ মুল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় দেবিদ্বার থানায় অজ্ঞাতনামে একটি লিখিত অভিযোগ দায়ের করে আবু কাউছার অনিক। আবু কাউছার অনিক জানান, আমার ফেইসবুকে হেফাজত বিরোধী বিভিন্ন পোস্ট করায় গত কয়েকদিন ধরে অপরিচিত বিদেশী নম্বর থেকে আমাকে বিভিন্ন ভাষায় গালাগাল ও হুমকি দিয়ে আসছে। এর সূত্র ধরে কে বা কারা আমার গাড়িতে আগুন পুড়িয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি মাম খালি বোতল পাওয়া গেছে, যাতে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে।    
শনিবার বিকালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান তিনি জানান, সম্ভবত একদল দুবৃর্ত্ত গাড়িটি পুড়িয়ে দিয়েছে। আমরা বিভিন্ন কু খোঁজার চেষ্টা করছি।  তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২