বুড়িচংয়ে ভ্যানগাড়ী বিতরণ
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ।।
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা দারিদ্র্য বিমোচন সংস্থা (পাস) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র লোকজনের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর বাস্তবায়নে বুড়িচং উপজেলার দরিদ্র লোকজনের স্বাবলম্বী করার উদ্দেশ্যে এসব ভ্যানগাড়ী বিনামূল্যে ১০ জনের মাঝে বিতরণ করা হয়। এসব ভ্যানগাড়ী বিতরণ উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভ্যানগাড়ি বিতরণ করেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা দারিদ্র্য বিমোচন সংস্থা (পাস) এর সভাপতি মোঃ হোসেন বিএসসি এবং পরিচালনা করেন দারিদ্র্য বিমোচন সংস্থা (পাস) এর সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল।
আরও উপস্থিত ছিলেন সদর ইউপি সদস্য মোঃ মোখলেছুর রহমান মকসুদ, আব্দুল লতিফ, মোঃ বাবুল আলম সহ বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং এলাকার বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য বক্তিবর্গ।