ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Published : Tuesday, 18 October, 2022 at 12:00 AM
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার কাগজ, দৈনিক রুপসী বাংলা, দৈনিক শিরোনাম ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকায় শনিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ‘‘ব্রাহ্মণপাড়ায় সরকারি জায়গা দখলমুক্ত করতে মুক্তিযুদ্ধার সংবাদ সম্মেলন’’ সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের মতিন মেম্বার।
প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে গোমতী নদীর বাঁধা সংলগ্ন অলুয়া চন্ডিপুর মৌজায় বি এস ১৩৬৭ দাগে ১১৮.৮৫ শতক ভুমিতে মতিন মেম্বার পাকা বাড়ী ও পুকুর খনন করে দীর্ঘদিন যাবত দখল করে আসছে।  
তাছাড়া গত ১১ অক্টোবর মতিন মেম্বারের অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গোমতী নদীর পাড়ে হানিফ মিয়ার দখলে থাকা একটি দোকান উচ্ছেদ করে। কিন্তু আবদুল মতিন মেম্বার প্রভাবশালী হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ তাহার ১১৮.৮৫ শতক জায়গা দখলমুক্ত করেনি।
আসলে উক্ত তথ্য সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। মতিন মিয়া বলেন, প্রকৃত পক্ষে তিনি পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কোন প্রকার স্থাপনা করেন নি। তিনি বিএস ৭ ও ৮ খতিয়ানে বর্তমান দাগ ১৪৫০, ১৪৫১, ১৪৫২, ১৪৫৩ দাগে ৬০ শতক ভূমি খরিদ সূত্রে মালিক থাকিয়া তাহার নিজ নামে ১৮৮৪ নং একক খারিজ খতিয়ান রেকর্ড করে নিয়োমিত খাজনা আদায় পূর্বক বাড়ী-ঘর নির্মাণ করে বহু বছর ধরে বসাবাস করে আসছেন।
সম্প্রতি সময়ে গোমতী নদীর বেরিবাঁধ রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীর বাঁধের পাশে থাকা বহু স্থাপনা উচ্ছেদ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর চন্ডিপুর এলাকায় হানিফ মিয়ার দখলে থাকা একটি দোকান উচ্ছেদ করেন। উক্ত দোকান উচ্ছেদের বিষয়ে তিনি চুল পরিমান ও জানেন না। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় আছেন, ভালোভাবে হাটা চলাও করতে পারেন না। তার ৫ ছেলে প্রবাসে আছেন, বাড়ীতে তিনি একা থাকেন। তার পক্ষে কোন দপ্তরে গিয়ে অভিযোগ দেয়া অসম্ভব।
তাছাড়া, ওই সংবাদে বলা হয়েছে, আমার আত্মীয়-স্বজন পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে উচ্চ পদস্থ চাকুরী করছেন। প্রকৃতপক্ষ পানি উন্নয়ন বোর্ডতো দুরের কথা আমার কোন আত্মীয় সরকারী বড় পদে চাকুরি করে না। বরং হানিফ মেম্বারের নিকট আত্মিয় পুলিশের এএসপি পদে চাকুরী করার কারনে তারা প্রশানের ভয় দেখিয়ে এলাকার বিভিন্ন লোকজনের উপর জোর জবরদস্তি করে আসছেন।
তিনি আরো বলেন, একটি অসাধু মহল তার ক্রয়কৃত বাড়ী থেকে বিতারিত করতে বিভিন্ন ভাবে উঠে পরে লেগেছে। তারা বিভিন্ন সময় বাড়ীতে ডুকে হুমকীÑধমকী দিয়ে আসছে।
এছাড়াও কিছুদিন পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি কর্মকর্তার নিকট একই অভিযোগ দিয়েছিলো। পরবর্তীতে ভূমি কর্মকর্তা উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই করে তাদের দেয়া অভিযোগ মিথ্যা বলে গন্য করেন। এতেও তারা ক্ষান্ত না হয়ে তার ছেলেদের অবর্তমানে বাড়ী-পুকুরের ভূমি জোরপূর্বক দখল করার বিভিন্ন ফন্দি করতে থাকে।
তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাওয়ার পর থেকে আবারো ওই স্থানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন হানিফ মিয়ার লোকজন। ওই স্থানটিতে পুনরায় পাকা স্থাপনা করার পায়তারা চালাচ্ছেন তারা। বর্তমানে মতিন মেম্বার ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে হানিফ মিয়ার লোকজন।
হুমকী-ধমকির বিষয়ে তিনি ব্রাহ্মণপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের নিকট নিজের ক্রয়কৃত বাড়ী-ঘর রক্ষা ও জীবনের নীরাপত্তা দাবী করেন।