ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অনলাইন ব্যবসায়ী প্লাটফর্ম খাদি ফিউশন শালের উদ্বোধন
Published : Monday, 10 October, 2022 at 8:01 PM
কুমিল্লায় অনলাইন ব্যবসায়ী প্লাটফর্ম খাদি ফিউশন শালের উদ্বোধনকুমিল্লায় অনলাইন ব্যবসায়ী প্লাটফর্ম বাবুই সুখ বুটিকস এর নতুন সংযোজন খাদি ফিউশন শালের উদ্ভোধন করা হয়েছে। 
রবিবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাবে খাদি ফিউশন শালের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী পাপড়ী বসু।
কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহজাহান সাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল,  ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিহাব উদ্দিন আহমেদ বাবু, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী কাউসার আহমেদ, বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোঃ আবু ইসলাম, বিশিষ্ট নারী উদ্যেক্তা ভাবনা হোসেন,  হালিমা খাতুন রিতু, শাহীন সুলতানা শানু প্রমুখ।
প্রধান অতিথি পাপড়ি বসু , এখন মানুষ হাতের মুঠোয় সব কিছু পেতে চায়, তাই এই হাতের মুঠোয় পাওয়ার জন্য মানুষ অনলাইন প্লাটফর্ম বেচে নিচ্ছেন। ইতিমধ্যে বাবুই সুখ বুটিকস থেকে আমি  কিছু পন্য ক্রয় করেছি, যা বেশ মানসম্মত এবং দামের দিক থেকেও অনেক সাশ্রয়ী। আশা করছি এই খাদি ফিউশন শালটি বাবুই বুটিকস এর অন্যন্য পন্য এর মতই মানসম্মত হবে এবং ক্রেতারাও আমার কথায় সহমত পোষণ করবেন।
বাবুই সুখ বুটিকস এর স্বত্বাধিকারী তাছলিমা সুলতানা পপ্পি বলেন,  আমরা কিছুদিন হলো বাবুই সুখ বুটিকস নামে এই অনলাইন প্লাটফর্ম ব্যাবসা আমার স্বামী জামাল উদ্দিন তুষার যৌথভাবে শুরু করেছি। ইতিমধ্যে বেশ কিছু পন্য দিয়ে আমরা ক্রেতাদের আশ্বস্ত করতে সক্ষম হয়েছি। সামনে শীত আসছে, আশা করছি খাদি ফিউশন শালটিও ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।