ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অ্যাসিড লাইসেন্স নবায়ন না করায় ১৭ প্রতিষ্ঠানকে শোকজ
Published : Thursday, 7 July, 2022 at 12:00 AM
অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স নবায়ন না করায় ১৭টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
বুধবার (৬ জুলাই) ১৫টি প্রতিষ্ঠানকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগে গত ৩০ জুন নোটিশ দেওয়া হয় দুটি কোম্পানিকে।
নোটিশে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে নবায়নযোগ্য লাইসেন্সটি যথাসময়ে (গত ৩১ মে) আবেদন করেননি। এমতাবস্থায় ‘অ্যাসিড (আমদানি, উৎপাদন, মজুত, পরিবহন, বিক্রয় ও সরবরাহ) নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৪’ এর ২৮ (২) বিধি মোতাবেক কেন আপনার লাইসেন্স বাতিলের উদ্যোগ গ্রহণ করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে অনলাইনে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।
কারণ দর্শানোর নোটিশ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স এস আলম সয়াসিড এক্সাটাইকশন লিমিটেড, মেসার্স আলপনা করপোরেশন লিমিটেড, মেসার্স মৃধা ট্রেডার্স, তানভীর অয়েলস লিমিটেড, দি ডেল্টা কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অগ্রণী ইন্টারন্যাশনাল, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, ক্লিফটন কটন মিলস্ লিমিটেড, মেসার্স অ্যাকটিভ ফাইল কেমিক্যালস লিমিটেড, বার্জার পেইন্টস লিমিটেড, গ্রাম বাংলা এগ্রো অ্যান্ড ফাটিলাইজার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, জিনইউয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসকে কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এমএইচ ট্রেড ইন্টারন্যাশনাল।
এর আগে, গত ৩০ জুন দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়ন না করায় কারণ দর্শানোর নোটিশ দেয় সুরক্ষা সেবা বিভাগ। ওই সময় কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও দীপা ফুড প্রোডাক্ট লিমিটেডকে ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।
সুরক্ষা সেবা বিভাগ ‘অ্যাসিড (আমদানি, উৎপাদন, মজুত, পরিবহন, বিক্রয় ও সরবরাহ) নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৪’ অনুসরণ করে অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স প্রদান এবং আমদানি লাইসেন্স নবায়ন করে থাকে। এজন্য নির্দিষ্ট ফরমে সুরক্ষা সেবা সচিবের কাছে আবেদন করতে হয়। গত ১ জুলাই থেকে অ্যাসিড উৎপাদন ও আমদানির লাইসেন্স এবং লাইসেন্সের নবায়ন শুধু অনলাইনে নেওয়া হচ্ছে।

সুপ্রিম কোর্টে কর্মরতদের হাজিরা ইলেক্ট্রনিক পদ্ধতিতে
আগামী ১ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে। বুধবার (৬ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী চলতি বছরের পহেলা আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা দেবেন।
ইলেক্ট্রনিক পদ্ধতিতে হাজিরা প্রদান কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্য-প্রযুক্তি (আইটি) শাখায় গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।