চান্দিনায় খালেদা জিয়াকে উষ্ণ সংবর্ধনা জানাতে বিএনপির ব্যাপক শোডাউন
রনবীর ঘোষ কিংকর, চান্দিনা
বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গতকাল শনিবার (৩০ জুন) সকালে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশনে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর নেতৃত্বে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা বিশাল শোডাউন করে। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতা-কর্মীরা শোভাযাত্রাসহ চান্দিনা পালকি সিনামা হল থেকে চান্দিনা বাস স্টেশন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে অবস্থান নেয়। এসময় দেবিদ্বার উপজেলা বিএনপি, চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটের চান্দিনা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
জানাযায়, চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এর উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম যান। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, দেবিদ্বার উপজেলা বিএনপি নেতা কন্ট্রাক্টর আবুল কাশেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের প্রমুখ।




