আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার।। আগামীকাল বুধবার সকাল ১০টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১২-২০১৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে।
সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।




