সকলকে দায়িত্ব সচেতন হতে হবে-লোটাস কামাল
Share
কুমিল্লার নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ শষ্যা থেকে ৫০ শষ্যা উন্নীত করনের লক্ষ্যে নব-নির্মিত ভবনের উদ্ধোধন অনুষ্ঠান শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লেয়াকত আলীর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল)। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ এ,কে,এম কামরুজ্জামান খাঁন। বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর কুন্ডু গোপীদাস, উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরীফ, পৌর মেয়র সামছুদ্দিন কালু, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যক্ষ আবু ইউসুফ, অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, ক্বারী লেয়াকত উল্লাহসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেন, আমাদের সকলকে দায়িত্ব সচেতন হতে হবে। এখানে যারা আছেন আপনারা সবাই যদি সঠিক ভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন তা হলে নাঙ্গলকোটের সাড়ে ৪ লক্ষ মানুষ উপকৃত হবে। তিনি কর্মরত ২৯ জন ডাক্তারকে কর্মস্থলে থাকার আহবান জানান। আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন কর্মসুচির কথা তুলে ধরেন। ডাঃ কামারুজ্জামান বলেন জনগনের ট্যাক্সের টাকায় সরকার আপনাদের বেতন ভাতা দিচ্ছে সুতারাং আপনাদেরকেও সততার সহিত জনগনের খেদমত করতে হবে। না হয় আল্লহর কাছে দায়ী থাকবেন। অধ্যক্ষ ছাদেক হোসেন বলেন, কর্মরত ২৯ জন ডাক্তার থাকলেও আমার বাড়ীর পাশে একজন লোক হাসপাতালে মারা গেলেও তার মৃত্যুর নিশ্চিত হওয়ার জন্য একজন ডাক্তারও পাইনি। এর আগে গতকাল শনিবার সদর দক্ষিণের ৮টি ইউনিয়নের সাংগঠনিক থানার ছাত্রলীগের সম্মেলনের পূর্ব প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আহবায়ক আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি। সভায় ৮টি ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, জেলা ছাত্রলীগ সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা আয়েতউল্লাহ প্রমুখ।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বৃষ্টিহীন আষাঢ়ে অস্বস্থিকর গরম
  • রানাপ্লাজায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রেল মন্ত্রণালয়ের চেক
  • কুমিল্লা নগর উন্নয়নে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির মতবিনিময়
  • ঢেঁড়স ক্ষেতে অজ্ঞাত শিশু!
  • বুড়িচংয়ে অস্ত্রধারী ডাকাত গ্রেফতার
  • স্বস্তিতে কুমিল্লার বিনিয়োগকারীরা
  • বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভা
  • গরমে কুমিল্লায় বেড়েছে ফ্রিজ ও ফ্যান বিক্রি
  • বুড়িচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
  • নাঙ্গলকোট সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত
  • উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি বিতরণ শুরু
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০