
লাকসাম পৌরসভার বাজেট ঘোষণা
jpbxbswi
স্টাফ রিপোর্টার, লাকসাম।। কুমিল্লার লাকসাম পৌরসভার ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য সাড়ে ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। লাকসাম পৌর মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন মেয়র মো. মফিজুর রহমান।
পৌর সচিব আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা আকতার হোসেন, প্রধান সহকারী আবুল খায়েরসহ পৌর কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। এই বাজেটে প্রাক্কলিত আয় ২৩ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ২৮১ টাকা এবং ব্যয় ২৩ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা ধরা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকা।
রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা।




