বখাটেদের উৎপাত:বরুড়ায় বন্ধের পথে একটি প্রাথমিক বিদ্যালয়
ইলিয়াছ আহমদ ,বরুড়া
বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের খাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐ এলাকার বখাটেদের কার্যকলাপে বিদ্যালয়ের লেখাপড়া বিঘিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ম্যানেজিং কমিটি নিয়ে এলাকার কিছু বখাটে গত ২ মাস যাবৎ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে অশোভনীয় আচরণ করে আসছে। প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বনিক জানান, এলাকার লোকজনের সর্বসম্মতিক্রমে কমিটি করা হয়েছে। এতে শিক্ষকদের কোন ভুমিকা ছিলনা। ম্যানেজিং কমিটি গঠনের জের ধরে এলাকার বখাটেরা বিদ্যালয়ের বারান্দায় পায়খানা প্রসাব করে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। তাছাড়া বিদ্যালয়ের তালা ভেঙ্গে শ্রেণী কক্ষের ভিতরে ও মলমূত্র ত্যাগ করার কারণে প্রতিদিন ওইসব মলমূত্র শিক্ষক শিক্ষিকাদেরকে পরিস্কার করতে হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী গত বুধবার স্কুল মাঠে বসে সিদ্ধান্ত দেন যে, ভবিষ্যতে এ ধরনের নোংরা ঘটনা না ঘটানোর ব্যপারে সবাইকে সচেতন হবার আহবান করা হয় । । কিন্তু গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে ওইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে। শিক্ষক শিক্ষিকারা জানান, ওই এলাকার কোমলমতি শিশুরা বিদ্যালয়ে লেখাপড়া করছে। এ রকম পরিবেশে পাঠদান সম্ভব হবে না। এ ব্যাপারে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম মুন্সী জানান, যারা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে তাদেরকে চিহিৃত করে উপযুক্ত শা¯ির ব্যবস্থা করতে হবে। ম্যানেজিং কমিটির সদস্যরা অযোগ্য হলে যারা যোগ্য তারা দায়িত্ব নিলে আমাদের কোন আপত্তি নেই, তবুও শিক্ষার পরিবেশ যাতে নষ্ট না হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী নাজিম উদ্দিন মুন্সী জানান, যারা ওইসব ঘটনা করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানান। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মিহির লাল আচার্য বলেন উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির উদ্দিন বলেন এ বিষয়ে কোন অভিযোগ পাই নাই ।




