
বিডি ডেন্টাল হসপিটাল এণ্ড ডেন্টাল ল্যাব এর নতুন অফিস উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥ গতকাল কুমিল্লা বন্ধন গ্রপের অন্যতম প্রকল্প বন্ধন ডেন্টাল (বিডি) হসপিটাল এণ্ড ডেন্টাল ল্যাব এর নতুন অফিস মহানগরীর রেইসকোর্স এল. এস টাওয়ারের ২য়তলায় উদ্বোধন করা হয়। হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক রাজীবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধন গ্রপের চেয়ারম্যান ডা. এম মিজানুর রহমান সবুজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্ধন গ্রপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও বন্ধন গ্রপের পরিচালক ইউছুফ হাকিম সোহেল, ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুজ্জামান, অর্থ পরিচালক ডা. মহসীন রেজা, প্রকল্প পরিচালক মোঃ ফরহাদ হোসেন, সহকারী প্রকল্প পরিচালক বিপ্লব কুমার দেবনাথ, আবদুল অদুদ, ডা নেয়ামত উল্লাহ, নির্বাহী পরিচালক ইঞ্জি. আবুল কালাম আজাদ, ডা. জি. এম ইমরান, ডা. ফাতেমাতুজ জোহরা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বিডি ডেন্টাল হসপিটাল এন্ড ডেন্টাল ল্যাবটি যেন কুমিল্লা জেলার সর্বস্তরের মানুষের কল্যাণে আসে সে লক্ষে রোগীদেরকে সেবা প্রদান করতে হবে এবং প্রত্যেকটা রোগী যেন সুন্দর সেবা এবং চিকিৎসা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে কর্তৃপক্ষকে সজাগ থাকার আহবান জানান।




