
চান্দিনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির গণ অনশন
স্টাফ রিপোর্টার, চান্দিনা ।। ১৮ দল এর নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নি:শর্ত মুক্তির দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় গত রবিবার (২০ মে) গণঅনশন কর্মসূচি পালন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর নেতৃত্বে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলার দলীয় কার্যালয়ের সামনে ওই গণ অনশন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় এ কর্মসূচি শুরু করা হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জামায়াত ইসলামীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এ সময় নির্দলীয় তত্বাবধায়ক সরকার কাঠামো পূনর্বহাল, বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, এবিএম সিরাজুল ইসলাম, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উত্তর জেলা জামায়াত ইসলামী আমীর মাও: আব্দুল আওয়াল, উত্তর জেলা খেলাফত মজলিসের পরিচালক সৈয়দ আব্দুল কাদের জামান, মেজর (অব:) আ: রউফ, জামায়াত ইসলাম চান্দিনা উপজেলা আমীর মাও: আবুল বাসার, সাধারণ সম্পাদক মাও: মোশারফ হোসেন, খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাও: ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চান্দিনা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাও: আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি চৌধুরী রকিবুল হক সিপন, চান্দিনা পৌর ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল সাত্তার প্রমুখ।




